জরুরি সেবা ছাড়া সব কাজ অনলাইনে সম্পাদনের নির্দেশ

২৩ মার্চ, ২০২০ ১৭:৪৬  
হাসপাতালসহ জরুরি সেবা সংস্থা ছাড়া সকলকেই অনলাইনে অফিস পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকার। নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করে এই নির্দশনা দেয়া হয়। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেন, আনোয়ারুল ইসলাম বলেন, এসময় যদি কোন অফিস-আদালতের প্রয়োজন হয় তাহলে তা অনলাইনে সম্পন্ন করতে হবে। যদি কেউ জরুরি মনে করে তাহলে শুধু অফিস খোলা রাখতে পারবেন। গণপরিবহন চলাচল সীমিত থাকবে। সীমিত আকারে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।